দৌলতপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে যুবক নিহত

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে হৃদয় হোসেন (১৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় গুরুত্বর আহত হয়েছেন নিশাত আহমেদ (১৬) নামের আরেক যুবক।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার আড়িয়া ইউনিয়নের কামার পাড়া এলাকায় আলগামনকে (শ্যালোইঞ্জিন চালিত যান) সাইড দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় হৃদয় ও তার বন্ধু নিশাতকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। পরে হাসপাতাল থেকে হৃদয় কে মৃত ঘোষণা করে নিশাতকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয় । নিহত হৃদয় আড়িয়ার পশ্চিম পাড়া এলাকার লস্কর আলী ছেলে ও আহত নিশাত ওই এলাকার মন্ডল পাড়া এলাকার জিয়াউল ইসলামের ছেলে ও আড়িয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছরে সাথে ধাক্কা খেয়ে হৃদয় নামের এক জনের মৃত্যু হয়েছে আর নিশাত নামের এক জনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

খবরওয়ালা সম্পর্কে:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।