মিরপুর প্রতিনিধি ॥ গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯ টার সময় জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিল সহ নাজমুল হাসান (৩৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজমুল হাসান হলেন দৌলতপুর উপজেলার তারাগুনিয়া মধ্য পাড়ার, জালাল খামারুর ছেলে। ডিবি পুলিশের তথ্য মতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিরপুর টু জিয়া রোড গামী আদর্শ পাড়ায় পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী নাজমুল হাসান কে ৩৫ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। জেলা ডিবি অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুল হক চৌধুরী বলেন এ বিষয়ে মিরপুর থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
খবরওয়ালা সম্পর্কে:



