দ্বাদশ সংসদ আরও প্রাণবন্ত হবে: স্পিকার

jh 25 2 দ্বাদশ সংসদ আরও প্রাণবন্ত হবে: স্পিকার
ঢাকা অফিস ॥ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আপনারা জানেন যে ৩০ জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। ওই দিন আমাদের মহামান্য রাষ্ট্রপতি ছিলেন। এবং তিনি ভাষণ দান করেছিলেন। আমাদের জাতীয় সংসদে সরকারি দলের সদস্যরা আছেন। বিরোধী দল জাতীয় পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা আছেন। কয়েকটি পলিটিক্যাল পার্টির একজন করে সদস্যরা আছেন। কাজেই আমরা আশা করছি যে, রাষ্ট্রপতির ভাষণের ওপর এবারের আলোচনায় দ্বাদশ জাতীয় সংসদকে অত্যন্ত প্রাণবন্ত করে তুলবে। এবং আমরা একটি কার্যকর দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু করছি। বৃহস্পতিবার মাদারীপুরের শিবচরে সাংবাদিকদের সাথে আলাপকালে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন। এদিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন  করে দুপুরে মাদারীপুরের শিবচরে আসেন স্পিকার। শিবচরের দত্তপাড়া জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরীর পিতা সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ইলিয়াস আহমদ চৌধুরীর কবর জিয়ারত করেন। সেখান থেকে শিবচর উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিভিন্ন রাজনৈতিক ও সরকারি কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সঙ্গে সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী এমপি ও হুইপরাও এ সময় উপস্থিত ছিলেন।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।