ধর্ষণের দায়ে ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের উত্তরাঞ্চলের একটি কারাগারে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইনের খবরে বলা হয়, শনিবার (১৯ জুলাই) সকালে উত্তরাঞ্চলীয় শহর গোরগানের একটি কারাগারে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

স্থানীয় বিচার বিভাগ প্রধান হেইদার আসিয়াবি বলেন, ‘ধর্ষণের দায়ে দণ্ডপ্রাপ্ত তিনজনের মৃত্যুদণ্ড আজ সকালে গোরগান কারাগারে কার্যকর করা হয়েছে।’

মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে ইরান দ্বিতীয় স্থানে রয়েছে, প্রথম অবস্থানে রয়েছে চীন। ইরানে হত্যা ও ধর্ষণের মতো অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে।

হেইদার আসিয়াবি আরও জানান, তিনজন নারীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণের দায়ে অভিযুক্ত তিন সদস্যের একটি দলকে দ্রুত গ্রেপ্তার করা হয়। তবে তাদের পরিচয় বা ধর্ষণের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইরানে সাধারণত ভোরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং বেশিরভাগ মৃত্যুদণ্ড কারাগারে কার্যকর হলেও চলতি মাসের শুরুতে এক ব্যক্তি—যিনি এক কন্যাশিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত ছিলেন—তাকে জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়। ওই ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।