নওগাঁয় ভাই-বোনের মৃতদেহ উদ্ধার

নওগাঁর পোরশা উপজেলায় নিজ বাড়ি থেকে আপন ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) ভোরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে নুর মোহাম্মদ (৫৫) ও মেয়ে রেজিয়া বেগম (৫৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে দুই ভাইবোন বসবাস করতেন। রাতে বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বাড়ির ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। কয়েকদিন আগে তাদের মৃত্যু হওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে ধারণা করছেন স্থানীয়রা।

পোরশা থানার এসআই মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ময়নাতদেন্তর রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।