নগরভবন ব্লকেড কর্মসূচি কাল

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিতে আগামীকাল নগরভবন ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছেন ইশরাক সমর্থকরা।

রবিবার (১৮ মে) দুপুরে নগরভবনে টানা চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান।

নতুন কর্মসূচি অনুযায়ী আগামীকাল সোমবার (১৯ মে) বেলা ১১টা থেকে নগরভবন ব্লকেড ও এর আশপাশের এলাকায় ব্লকেড করা হবে।

এর আগে সকাল ৯টা থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকাবাসী। পরে দুপুর ১২টার দিকে নগরভবনের সামনে থেকে আজও সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ নগরবাসী। নগরভনের সামনে থেকে গুলিস্তান হয়ে, সচিবালয়, জাতীয় প্রেসক্লাব, শিক্ষা ভবন প্রদক্ষিণ শেষে আবারও নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

প্রসঙ্গত গত বুধবার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ না করানোয় বিক্ষোভ সমাবেশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দারা। বিগত নয় মাস নানারকম সংকট এবং অব্যবস্থাপনায় দক্ষিণ সিটি করপোরেশন। নাগরিক অসুবিধার জেরে এবার ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে তারা।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।