নতুন লুকে শাকিব, ভক্তরা বলছেন ‘চেনা যায়নি’

ঢালিউডের মেগাস্টার শাকিব খান হঠাৎই নতুন লুকে হাজির হয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছেন। ভক্তরা এমন লুকে তাকে চেনা দায় বলেও মন্তব্য করছেন।

রবিবার (২৬ অক্টোবর) রাতে নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি আপলোড করেন শাকিব। একই স্ট্যাটাস নিজের ভেরিফাইড ফেসবুক পেজেও শেয়ার করেছেন তিনি।

ছবিতে কালো পোশাকে দেখা গেছে অভিনেতাকে। ঢিলেঢালা পোশাকে এলোমেলো চুল, ক্লিন শেভড লুকে মোটা গোঁফ, রৌদ্রোজ্জ্বল শহরে চোখে কালো চশমা এবং পায়ে সাদা স্লিপার স্যান্ডেল পরেছেন তিনি।

ছবির ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘আপনি নিজেকে যত বেশি জানবেন, অন্যকে ততই কম ব্যাখ্যা করার প্রয়োজন হবে।’

নায়কের পোস্টের পর কমেন্ট বক্সে ভক্তরা মুহূর্তেই প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। একজন লিখেছেন, ‘মেগাস্টার শাকিব খান, আমি শাকিব ভক্ত হয়েও চিনতে কষ্ট হয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘আজ যদি সালমান শাহ ভাই বেঁচে থাকতো ওনি‌ নিজে আপনার জন্য গর্ব করতেন।’

প্রত্যাশা করা হচ্ছে, শাকিবের নতুন এই লুক তার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর। সিনেমাটি পরিচালনা করছেন শাকিব ফাহাদ। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবির প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স।

‘সোলজার’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। সিনেমায় দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা, সঙ্গে আছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী এবং এবিএম সুমন। ছবিটি আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।