নবাবগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিক্ষোভ

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের দৌলতপুর গ্রামে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নাজিম নামে এক ব্যক্তিকে পিটিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (১৯ মার্চ) দুপুরে বিক্ষোভ মিছিল করেছে দোহার-নবাবগঞ্জের সর্বস্থরের ছাত্র জনতা। বাগমারা বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নবাবগঞ্জের চৌরঙ্গী গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় বক্তারা বিষয়টি সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

 জানা যায়, গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় শিশুটিকে একা বাসায় পেয়ে গোসলখানায় নিয়ে ধর্ষণ করেন নাজিম খান নামে প্রতিবেশী এক সিএনজি চালক। স্বজনরা বিষয়টি জানতে পেরে রাত ৮টার দিকে শিশুটিকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা গুরুতর থাকায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনাটি এলকায় জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত নাজিমকে আটক করে মারপিট দিয়ে নবাবগঞ্জ থানা পুলিশে সোর্পদ করেন।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।