ফরিদপুরে চিকিৎসককে মারধরের প্রধান আসামি গ্রেপ্তার

ফরিদপুরে আলোচিত অর্থপেডিকস বিভাগের চিকিৎসক ড. শাহিন জোয়ারদারের উপরে হামলার প্রধান আসামি মুত্তাকিনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বুধবার (১৯ মার্চ) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আসাদউজ্জামান। এর আগে,মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাতে ঢাকার মৌচাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মুত্তাকিন ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরের আলমগীর হোসেনের ছেলে ও ফরিদপুর জেলা ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর মুত্তাকিনের নেতৃত্বে কয়েকজন যুবক ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ করে অর্থপেডিক্স বিভাগের চিকিৎসক ডা. শাহিন জোয়ারদারের উপরে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এ ঘটনার পর থেকে মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা আসামিকে গ্রেপ্তারের আল্টিমেটাম দেয়। 

মামলার পরেই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ মামলার প্রধান আসামি মুত্তাকিনকে ঢাকার মৌচাক এলাকা থেকে গ্রেপ্তার করে বুধবার (১৯ মার্চ) দুপুরে আদালতে পাঠায় পুলিশ।

এ ব্যাপারে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আসাদউজ্জামান জানান, ‘থানার উপপরিদর্শক ফাইন ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি দল মুস্তাকিমকে গতকাল মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার ছয়জন আসামির মধ্যে চারজনকে ঘটনার পরপরই গ্রেপ্তার করা হয়।’

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।