নয়াপল্টনে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ শুরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর তিন অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শুরু হয়েছে রাজধানীর নয়াপল্টনে। আজ বুধবার (২৮ মে) বিকেল ৩টা ৩৭ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ কর্মসূচি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি ভার্চুয়ালি বক্তব্য দেবেন লন্ডন থেকে।

সমাবেশকে ঘিরে সকাল থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। নেতাকর্মীদের স্লোগান, ব্যানার ও প্ল্যাকার্ডে মুখর ছিল কাকরাইল, শান্তিনগর, মৌচাক, ফকিরাপুল, পল্টনসহ আশপাশের রাস্তাঘাট। সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো নেতাকর্মীর ঢলে এসব সড়ক জনসমুদ্রে পরিণত হয়েছে।

আয়োজকদের দাবি, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের এই যৌথ আয়োজনে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১৫ লাখ তরুণ অংশ নিচ্ছেন।

মে মাসজুড়ে তরুণদের রাজনীতিতে যুক্ত করতে ধারাবাহিকভাবে সেমিনার ও সমাবেশের আয়োজন করেছে বিএনপির এই তিনটি সংগঠন। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যে চট্টগ্রাম, খুলনা, বগুড়া, সিলেটসহ আটটি স্থানে সমাবেশ ও সেমিনার সম্পন্ন হয়েছে। আজকের ঢাকা সমাবেশ এ কর্মসূচির চূড়ান্ত পর্ব।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।