নয়াপল্টনে শ্রমিক সমাবেশে জনতার ঢল, ভার্চুয়ালি বক্তব্য দেবেন তারেক রহমান

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি সমর্থিত শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে দুপুরের আগেই নেতা-কর্মীদের ঢল নেমেছে। খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

বৃহস্পতিবার (১ মে) বেলা দুইটার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার অনেক আগেই নয়াপল্টন নেতা-কর্মীদের মিলনমেলায় পরিণত হয়। দুপুরের পর থেকেই ঢাকাসহ আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা।এই সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকা হয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে দায়িত্বপালন করতে দেখা গেছে।

নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক তুহিনুল ইসলাম।

সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা।

সমাবেশের শুরুতে সাংস্কৃতিক পরিবেশনা করছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা। পরিবেশিত হচ্ছে দেশাত্মবোধক গান ও গণসংগীত। পাশাপাশি দলের ঘরানার শিল্পীরাও শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে গান পরিবেশন করছেন । নেতা কর্মীদের অনেকে মাথায় লাল, সবুজ, কালো, সাদা রঙের টুপি ও দলীয় টি-শার্ট পরে সমাবেশস্থলে অবস্থান করছেন। সমাবেশস্থলের বিভিন্ন স্থানে চলছে স্লোগান, ঢাক-ঢোলের শব্দ ও দলীয় সংগীত। পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।