নারায়ণগঞ্জে কারখানার গ্যাসের লাইজার বিস্ফোরণে দগ্ধ ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঞ্জু টেক্সটাইল নামের একটি কারখানার গ্যাসের লাইজার বিস্ফোরণে ৩ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (০১ মে) সকালে উপজেলার তারাব পৌরসভার রূপসী কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী ।

দগ্ধরা হলেন কারখানার সিনিয়র অফিসার সাইফুল ইসলাম, সিকিউরিটি ইনচার্জ মো. আব্দুল হান্নান, সিকিউরিটি মো. কবির হোসেন।

কারখানার শ্রমিক ও স্থানীয় প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকাল ৮ টার দিকে বিকট শব্দে কারখানার গ্যাসের লাইজারে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। কারখানার শ্রমিকরা আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম আসেন। এতে কারখানার সিনিয়র অফিসার সাইফুল ইসলাম, সিকিউরিটি ইনচার্জ মো. আব্দুল হান্নান, সিকিউরিটি মো. কবির হোসেন দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, মঞ্জু টেক্সটাইল কারখানায় গ্যাসের লাইজার বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে এসে এলাকাবাসী ও কারখানার শ্রমিকদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত চলছে, পরে বিস্তারিত জানানো যাবে।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, মঞ্জু টেক্সটাইল কারখানায় বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই কারখানার তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।