নানক, তাঁর স্ত্রী ও মেয়ের বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, তাঁর স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং মেয়ে এস আমরীন রাখির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (১৮ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

দুদক জানায়, গত ১৫ জানুয়ারি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে নানক, তাঁর স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, তাঁরা ৩ কোটি ৩২ লাখ ৮৪ হাজার মার্কিন ডলার বিদেশে পাচার করেছেন।

মামলার এজাহারে বলা হয়, নানক পরিবার “রাতুল টেলিকম” নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিসিএল) থেকে লাইসেন্স নিয়ে পরিচালিত এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন সৈয়দা আরজুমান বানু ও পরিচালক ছিলেন আমরীন রাখি। অভিযোগ অনুযায়ী, নানকের রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁরা বৈদেশিক ইনকামিং কলের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেন, যা দেশে না এনে বিদেশে সরিয়ে ফেলেন। এ কার্যক্রম মানি লন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ।

দুদক আশঙ্কা করছে, চলমান তদন্তের মুখে অভিযুক্তরা দেশত্যাগ করতে পারেন। তাই তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে সংস্থাটি। শুনানি শেষে আদালত তিনজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।

এর আগে, গত ১৪ মে এক দুর্নীতির মামলায় নানক ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন একই আদালত।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।