খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: ৩০ই এপ্রিল ২০২৫, ৬:৩৭ পিএম
নারায়ণগঞ্জের বন্দরে চুরির অভিযোগে রহিম (২২) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এরআগে মঙ্গলবার দিবাগত রাত ২টায় উপজেলার মুছাপুর ইউনিয়নের বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাহিম ইউনিয়নের দক্ষিণ বারপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে বারপাড়া এলাকার প্রবাসী বিল্লাল হোসেনের বাড়িতে চুরি করতে এসেছিল এমন অভিযোগে রহিমকে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, আমরা রাত ২টার দিকে খবর পাই। ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। সকাল ১০টা নাগাদ সে মারা গেছে বলে জানতে পেরেছি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবরওয়ালা/এমইউ
মন্তব্য