খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 1শে ভাদ্র ১৪৩২ | ১৬ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
নারায়ণগঞ্জে ডিভাইডারে ধাক্কা লেগে ট্রাক উল্টে আব্দুল মান্নান মিয়া (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি নরসিংদী জেলার শিবপুর থানার কুমারদি গ্রামের মৃত হাসিম মিয়ার ছেলে।
শনিবার (১৬ আগস্ট) ভোরে রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাইওভারের নিচে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী লেনে নরসিংদীমুখী পানবোঝাই একটি ট্রাক ভুলতা ফ্লাইওভারের ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ট্রাকে থাকা আব্দুল মান্নান মিয়া গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খবরওয়ালা/এফএস