খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: 22শে আশ্বিন ১৪৩২ | ৭ই অক্টোবর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত জায়গায় প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে তক্কারমাঠ এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, সকালে নির্জন স্থানে ঢাকনা বন্ধ অবস্থায় একটি ড্রাম পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি খুলে ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। এসময় পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখলে আশপাশের এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
খবরওয়ালা/এসআর