‘দিল্লি বাবার’ সঙ্গে হোটেল রুমে দেখা করতে বাধ্য হতেন ছাত্রীরা

ভারতের রাজধানী দিল্লির স্বঘোষিত ধর্মগুরু চৈতন্যানন্দ সারস্বতীর বিরুদ্ধে যৌন নিপীড়ন, ভয় দেখানো এবং ছাত্রীদের শারীরিক সম্পর্কে বাধ্য করার অভিযোগে তদন্ত আরও গভীর হয়েছে। এফআইআরের পর এবার ফাঁস হয়েছে ভয়াবহ কিছু কল রেকর্ডিং, যেখানে দেখা যাচ্ছে কীভাবে তার নারী সহকারীরা ছাত্রীদের হোটেল রুমে যেতে বাধ্য করতেন।

৬২ বছর বয়সী চৈতন্যানন্দ দিল্লির শ্রী শরদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চের প্রধান ছিলেন। গত মাসে তাকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে তিন নারী সহযোগীকে, যাদের একজন ইনস্টিটিউটের সাবেক সহযোগী ডিন স্বেতা শর্মা।

অভিযোগ অনুযায়ী, স্বেতা ও তার সহযোগীরা ছাত্রীদের ‘বাবা’র সঙ্গে দেখা করার জন্য ফাইভ-স্টার হোটেলে পাঠাতেন এবং বাধ্য করতেন সেখানে রাত কাটাতে। ছাত্রীদের বলা হতো, ‘তোমার পালা এসেছে, হোটেল বুক করা হয়েছে, যেতে হবে।’ কেউ অস্বীকার করলে হুমকি দেওয়া হতো যে হোটেল বুকিং বাতিল করা হবে, মার্ক কমিয়ে দেওয়া হবে বা নিজে থাকার ব্যবস্থা করতে হবে। অনেক ছাত্রী দরিদ্র পরিবারের হওয়ায় এই চাপ সহ্য করতে না পেরে বাধ্য হতেন।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি একটি কল রেকর্ডিং প্রকাশ করেছে, যেখানে এক ছাত্রী ও স্বেতা শর্মার কথোপকথন ধরা পড়েছে—

স্বেতা: কাল অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় আমি তোমায় হোটেলের নাম পাঠাবো। ওখানে যেতে হবে। স্বামীজী এসেছেন। তার সঙ্গে ডিনার করতে হবে। তিনি তোমার জন্য রুম বুক করেছেন। ওখানেই রাত কাটাবে, তারপর সকালে সোজা অফিসে যাবে।

ছাত্রী: ঠিক আছে, ম্যাম।

স্বেতা: কাল যখন বেরোবে, তখন কাপড়-চোপড় নিয়ে বের হবে।

আরেক রেকর্ডিংয়ে

ছাত্রী: ম্যাম, আমি পিরিয়ডে আছি। সত্যিই।

স্বেতা: এটা অজুহাত! বাজে অজুহাত। তুমি ভয় পাচ্ছো, তাই দেখা করতে চাইছো না। নিজের থাকার ব্যবস্থা করো।

ছাত্রী: আমি সত্যিই পিরিয়ডে আছি। কেন মিথ্যে বলবো? দরকার হলে ছবি পাঠাবো, তাহলে বুঝবেন!

এই সব কথোপকথন থেকে স্পষ্ট, নারী শিক্ষার্থীদের প্রতি কীভাবে পদ্ধতিগতভাবে নির্যাতন চালানো হচ্ছিল এবং প্রতিষ্ঠানটির নারী কর্মীরাও সেই নির্যাতনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।