নারায়ণগঞ্জে বিস্ফোরণে ৩ জন দগ্ধ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি

নারায়ণগঞ্জর রূপগঞ্জে রাসায়নিক পদার্থ বিস্ফোরণে তিন জন দগ্ধ হয়েছেন। তারা হলেন, মো. বেলাল (৩৫), মো. রোমান (২০) ও মো. রাব্বানী (৩৫)। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) ভোর ৫টার দিকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে ভর্তি করানো হয় তাদের।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, কেমিক্যাল বিস্ফোরণ হয়ে আমাদের এখানে দগ্ধ তিনজন এসেছে। আমরা জানতে পেরেছি ক্যামিক্যাল বিস্ফোরণ হয়েছে। বেলালের ২০ শতাংশ, রোমানের ৩৬ শতাংশ ও রাব্বানীর ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

তবে কীভাবে ঘটনাটি ঘটেছে তার বিস্তারিত কিছু জানা যায়নি।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।