নারী টি-টোয়েন্টিতে কিরান নাভগিরের বিশ্ব রেকর্ড

স্বীকৃত নারী টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের কিরান নাভগির। ভারতের সিনিয়র নারী টি-টোয়েন্টি ট্রফিতে আজ পাঞ্জাবের বিপক্ষে মাত্র ৩৪ বলে শতক পূর্ণ করে এই কীর্তি গড়েন মহারাষ্ট্রের এই ব্যাটার। তার এই ইনিংসের মাধ্যমে নিউজিল্যান্ডের সোফি ডিভাইনের পুরনো রেকর্ড ভেঙেছেন তিনি।

এর আগে নারী ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল সোফি ডিভাইনের দখলে। ২০২১ সালে ঘরোয়া এক প্রতিযোগিতায় তিনি ৩৬ বলে শতক করেছিলেন।

নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে প্রথমে ব্যাট করে পাঞ্জাব নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১১০ রান তোলে। জবাবে নাভগিরের বিধ্বংসী ইনিংসে মাত্র ৮ ওভারের মধ্যেই ৯ উইকেট হাতে রেখে জয় পায় মহারাষ্ট্র। ১১১ রানের লক্ষ্য তাড়ায় দলের হয়ে একাই ১০৬ রান করেন নাভগির। ৩৫ বলের ইনিংসে তিনি ৭টি ছক্কা ও ১৪টি চার মারেন এবং অপরাজিত থাকেন ৩১ বছর বয়সি এই ব্যাটার।

এই ইনিংসে নাভগিরের ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ৩০২.৮৬, যা নারী ক্রিকেট ইতিহাসে ৩০০–এর বেশি স্ট্রাইক রেটে সেঞ্চুরির নতুন রেকর্ড।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।