না ফেরার দেশে ইত্যাদির সেই ‘নাতি’র বাবা

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নাতি খ্যাত অভিনেতা শওকত আলী তালুকদার নিপু শোকের সাগরে ভাসছেন। তার বাবা, ডা. গোলাম মোস্তফা তালুকদার, না ফেরার দেশে চলে গেছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

‘ইত্যাদি’ কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, দীর্ঘদিন ধরে গলার ক্যানসারে ভুগছিলেন ডা. গোলাম মোস্তফা তালুকদার। প্রথমে তিনি চিকিৎসা নিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন উত্তরার আহসানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালে।

আজ (১৮ সেপ্টেম্বর) সকালে উত্তরার একটি মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় অভিনেতার গ্রামের বাড়ি জামালপুরে। সেখানেই দ্বিতীয় জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ডা. গোলাম মোস্তফা তালুকদার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নিপু তিন ভাইবোনের মধ্যে একজন।

অভিনেতা নিপু বহু বছর ধরে শুধুমাত্র ‘ইত্যাদি’ অনুষ্ঠানে অভিনয় করে আসছেন। হানিফ সংকেত পরিচালিত অনুষ্ঠানে তার চরিত্র ‘নাতি’ দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। টেলিভিশনে নিয়মিত না হলেও ‘ইত্যাদি’র মাধ্যমে তিনি দর্শকের কাছে পরিচিত মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।