নিউইয়র্কে শাকিব-বুবলী একসঙ্গে! পাশে ছোট বীর, কী হচ্ছে সেখানে?

শাকিব খান ও শবনম বুবলী বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সঙ্গে রয়েছেন তাদের ছেলে শেহজাদ খান বীর। একসঙ্গে সময় কাটানোর বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেছেন চিত্রনায়িকা বুবলী।

রোববার (৩ আগস্ট) বুবলী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ১১টি ছবি পোস্ট করেছেন। ছবিগুলোতে শাকিব খান ও বুবলীকে দেখা গেছে বেশ ঘনিষ্ঠভাবে, যাঁদের সঙ্গে রয়েছেন তাঁদের সন্তান বীরও। একটি ছবিতে দেখা যায়, শাকিব খান বুবলীকে জড়িয়ে ধরে দূরের কিছু দেখাচ্ছেন। ছবির ক্যাপশনে বুবলী লেখেন, *‘লাইফ ইন ইউএসএ। আমেরিকা।’*

ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়, আর ভক্ত-অনুরাগীরা বিভিন্ন মন্তব্যে প্রতিক্রিয়া জানাতে থাকেন। অনেকেই বলছেন, দীর্ঘদিন পর শাকিব-বুবলীর এমন ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দেওয়া ভক্তদের জন্য এক প্রকার চমক।

উল্লেখ্য, কয়েক বছর আগে শাকিব খান তাঁর বড় ছেলে আব্রাম খান জয় ও সাবেক স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। সেসময় তাঁরা নিউইয়র্ক ও নায়াগ্রাসহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছিলেন। এবারের সফর যেন সেই ঘটনার পুনরাবৃত্তি, তবে এবার তাঁর সঙ্গী বুবলী ও ছোট ছেলে বীর।

শাকিব-বুবলীকে ঘিরে সম্পর্ক, সন্তান এবং বিচ্ছেদ সংক্রান্ত নানা জল্পনা-কল্পনার মধ্যে এই সফরের ঘনিষ্ঠ মুহূর্তগুলো যেন নতুন করে আলোচনার জন্ম দিল।

এই প্রতিবেদনের তথ্য ও ছবি নেওয়া হয়েছে বুবলীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে।

 

খবরওয়ালা/এসআই

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।