নিজের বাড়ি রেখে ৩৫ লাখ টাকার ভাড়া ফ্ল্যাটে আমির খান, কেন?

মুম্বাইয়ের পালি হিলে চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। এসব ফ্ল্যাটের ভাড়া ২৪ দশমিক ৫ লাখ রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ) মাসিক। এ খবরে নতুন ফ্ল্যাট ভাড়ার কারণ নিয়ে নানা আলোচনা চলছে।

অনেকে ধারণা করছেন, প্রেমিকা গৌরীর সঙ্গে বিয়ের প্রস্তুতির অংশ হিসেবেই এই পদক্ষেপ। তবে জানা গেছে, মূলত অন্য কারণে তিনি এই ফ্ল্যাটগুলো ভাড়া নিয়েছেন।

সম্পত্তির নথি অনুযায়ী, পালি হিলের নার্গিস দত্ত রোডের ‘উইলনোমনা অ্যাপার্টমেন্ট’ সোসাইটিতে এই চারটি ফ্ল্যাট ভাড়া করেছেন আমির। তিনি যে হাউজিং সোসাইটিতে আগে থাকতেন, সেখানে পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ায় অস্থায়ীভাবে নতুন ফ্ল্যাটে যাচ্ছেন।

জানা গেছে, ভার্গো কো–অপারেটিভ হাউজিং সোসাইটিতে আমিরের নিজের ১২টি অ্যাপার্টমেন্ট রয়েছে, যেগুলোর সংস্কার ও পুনর্নির্মাণের কাজ করছে ওয়াধওয়া গ্রুপ, এমআইসিএল এবং চন্দক গ্রুপের যৌথ উদ্যোগ ‘অ্যাটমোস্ফিয়ার রিয়েলটি’। সেখানে নির্মাণশেষে সমুদ্র–মুখী, বিলাসবহুল হাই–এন্ড অ্যাপার্টমেন্ট তৈরি হবে, যার দাম প্রতি বর্গফুটে এক লাখ রুপি ছাড়াতে পারে।

পালি হিলে আমিরের নতুন ভাড়া ফ্ল্যাটের কাছেই অস্থায়ীভাবে থাকছেন শাহরুখ খানও। শাহরুখের বাড়ি মান্নাতেও সংস্কারকাজ চলছে, তাই সেও এ সময় ভাড়াবাড়িতে উঠেছেন।

আমির খান এই চারটি ফ্ল্যাট ২০২৫ সালের মে থেকে ২০৩০ সালের মে পর্যন্ত, অর্থাৎ পাঁচ বছরের জন্য ভাড়া নিয়েছেন। মুম্বাইয়ের বিলাসবহুল আবাসন এলাকাগুলোর মধ্যে পালি হিল অন্যতম, যা বহু বলিউড তারকা ও ধনীদের ঠিকানা হিসেবে পরিচিত।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।