নিজ বাড়িতে মিলল ছাত্রদল নেতার গলাকাটা মরদেহ

মৌলভীবাজারের কমলগঞ্জে রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের আব্দুর রাহিম রাফি (২৪) নামে সাবেক ছাত্রদলের এক নেতার গলাকাটা মরদেহ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। 

শনিবার সকালে বন্ধু ও প্রতিবেশীরা তাকে খুঁজতে গিয়ে অন্ধকারে রক্তাক্ত অবস্থায় খাটে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ও পুলিশ ঘটনাস্থলে আসেন।

আব্দুর রাহিম রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং স্থানীয় মৃত আব্দুস ছাত্তারের ছেলে। বন্ধু সামি জানান, শনিবার সকালে তাদের সঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু আব্দুর রাহিম ঘুম থেকে উঠেনি। দরজা খুলে ভেতরে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান। এরপর তার চাচাতো ভাইকে খবর দেওয়া হয়।

তার চাচাতো ভাই আব্দুল হাদি বলেন, ‘গত শুক্রবার তার স্ত্রী ও দুই সন্তান বাবার বাড়ি গিয়েছিল, আর সে একাই ছিল ঘরে।’ বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।