সাংবাদিকদের ওপর হামলা-হত্যায় বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি ডিআরইউর

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একের পর এক সাংবাদিকের ওপর হামলা ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। 

শনিবার (৯ আগস্ট) এক বিবৃতিতে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হয়নি।

সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা, নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা শুধু একজন সাংবাদিকের নয়, পুরো মতপ্রকাশ ও সাংবাদিকতার স্বাধীনতার প্রতি আঘাত।

ডিআরইউ নেতারা আরও বলেন, সাগর-রুনির মতো হত্যার বিচার এখনও সম্পন্ন হয়নি। অপরাধীরা শাস্তি না পাওয়ায় এবং নিরাপত্তার অভাবে হামলার ঘটনা বেড়েই চলেছে। এতে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র সংকটে পড়েছে।

তাই তারা সরকারের কাছে দ্রুত সাংবাদিক হত্যার বিচারে পৃথক ‘বিচার বিভাগীয় কমিশন’ গঠনের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১১৩ বার সময় বাড়ানো হয়েছে। পরবর্তী শুনানি ১৫ অক্টোবর।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।