নির্বাচনে ফায়দা লুটতে স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনকে নিয়ে ফেসবুকে মিথ্যাচার ও গুজব ছড়ানোর অভিযোগ, থানায় জিডি

fay 9 6 1 23 নির্বাচনে ফায়দা লুটতে স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনকে নিয়ে ফেসবুকে মিথ্যাচার ও গুজব ছড়ানোর অভিযোগ, থানায় জিডিনির্বাচনের একদিন আগে ফেসবুক ব্যবহার করে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের আওয়ামীলীগের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনকে নিয়ে মিথ্যাচার করার অভিযোগ উঠেছে। এ অভিযোগে থানায় জিডি করেছেন স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

মিরপুর থানার জিডি সুত্র জানা গেছে,‘ শুক্রবার বিকেলে ‘মিরপুর- ভেড়ামারা নির্বাচন’ নামে একটি ফেসবুক পেজ থেকে বিভিন্ন পোষ্ট দিয়ে কামারুল আরেফিন ও তার লোকজনকে নিয়ে মিথ্যা পোষ্ট করা হয়। এতে লোকজন ও সাধার ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। ওই পেজে ভেড়ামারা এক সাংবাদিকের ছবি ব্যবহার করা হয়েছে। প্রদীপ নামের ওই সাংবাদিকও থানায় জিডি করেছেন।

আওয়ামীলীগের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন বলেন,‘ একটি গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য ফেসবুকে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এ বিষয়টি নিয়ে থানায় জিডি করেছি।  জেলা রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছি। আইন শৃংখলা বাহিনীর সহযোগিতা চেয়েছি। এ ধরনের মিথ্যাচার করে শেষ রক্ষা হবে না। মানুষ ফুঁসে উঠবে মিথ্যাচারের বিরুদ্ধে।

“মিরপুর-ভেড়ামারা নির্বাচন”, সন্ধ্যা রাত ছয়টার সময় “বিজয়ের প্রতীক নৌকা” এবং রাত ৮টা ৪৮ মিনিটে “মিরপুর উপজেলা কৃষকলীগ”সহ বেশ কয়েকটি ফেসবুক আইডি থেকে এসব গুজব ছড়ানো হয়।

আওয়ামী লীগ নেতারা বলেন,‘ তার বাড়িতে প্রশাসনের কোন সংস্থা অভিযান চালায়নি। মিরপুর-ভেড়ামারাবাসী কামারুলের সাথে আছে। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে প্রতিপক্ষ নানা গুজব ছড়াচ্ছে। এসব গুজবে কান না দেয়ার জন্য তিনি মিরপুর-ভেড়ামারাবাসীর প্রতি আহবান জানান নেতারা। সেই সাথে এলাকাবাসীকে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে নির্দ্বিধায় ভোট দেয়ার জন্য অনুরোধ করেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: এহেতেশাম রেজা বলেন,‘ বিষয়টি আমার নজরে এসেছে। অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃংখলা বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে। যারা জড়িত প্রয়োজনে তাদের আটক করা হবে। নির্বাচনের পরিবেশ শান্ত রাখতে সবার সহযোগিতা চান তিনি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।