নীলক্ষেতে ব্যালট পেপারের ঘটনা ধামাচাপা দেওয়া যাবে না: আবিদুল

রাজধানীর নীলক্ষেতে গাউসুল আজম মার্কেটে ‘নকল ব্যালট পেপার ছাপানোর’ অভিযোগকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল-সমর্থিত পরাজিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, নীলক্ষেতে ব্যালট পেপারের ঘটনাকে ধামাচাপা দেওয়া যাবে না, সত্য উন্মোচিত হবেই।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন। ডাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের অনিয়মের অভিযোগ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যাখ্যার পরপরই সোশ্যাল মিডিয়ায় ওই পোস্ট দেন আবিদুল।

পোস্টে আবিদুল ইসলাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ নীলক্ষেতে ব্যালট পেপারের ঘটনাকে অস্বীকার করে বিবৃতি দিয়েছে। কিন্তু আমরা বলছি, নীলক্ষেতে ব্যালট পেপারের ঘটনাকে ধামাচাপা দেয়া যাবে না, সত্য উন্মোচিত হবেই। স্বচ্ছতা আদায় করা আমাদের দায়িত্ব। সবকিছু খুব দ্রুতই স্পষ্ট হবে ইনশাআল্লাহ।’
পোস্টে ‘মিথ্যার শক্তিতে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান জানান ছাত্রদল নেতা আবিদুল।

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের সময়ই ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের প্রার্থীরা অনিয়ম-অসংগতির অভিযোগ তোলেন।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।