নুরাল পাগলার ভক্তকে হত্যার ঘটনায় চার হাজার জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে ভক্ত রাসেল মোল্লা (২৮) হত্যার ঘটনায় চার হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে নিহতের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন।

নিহত রাসেল মোল্লা উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাসেল নুরাল পাগলার দরবারে প্রবেশ করেন। পরদিন শুক্রবার দরবারে হামলা-ভাঙচুরের সময় তাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ফের হামলার শিকার হলে পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, ২৩ আগস্ট (শনিবার) বার্ধক্যজনিত কারণে মারা যান নুরাল পাগল। ওইদিন রাতেই দরবারের ভেতরে বেদির ওপর ১২ ফুট উঁচু করে তাকে দাফন করা হয়।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।