নুরের এনসিপিতে যোগ দেওয়ার বিষয়টি অসত্য ও বিভ্রান্তিকর: গণঅধিকার পরিষদ

খবরওয়ালা অনলাইন ডেস্ক:এনসিপিতে নুরুল হক নুরের যোগ দেওয়ার বিষয়টিকে অসত্য ও বিভ্রান্তিকর হিসেবে দেখছে তার দল গণঅধিকার পরিষদ (জিওপি)। সম্প্রতি একটি বেসরকারি টিভিতে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) নুরুল হক নুরের যোগদানের ইচ্ছাপ্রকাশ নিয়ে মন্তব্য করেন নতুন দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

সোমবার (৩ মার্চ) এ আলোচনা নিয়ে জিওপির দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, গণঅধিকার পরিষদ ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিয়ে অসত্য তথ্য ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণঅধিকার পরিষদের নেতারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে গণঅধিকার পরিষদের নেতারা বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংগঠিত জুলাই গণঅভ্যুত্থানের রূপকার নুরুল হক নুর এ তরুণ শক্তিকে ঐক্যবদ্ধ রেখে জনআকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার অর্থ এই নয় যে, তিনি তার দল বিলুপ্ত করে অন্য পার্টিতে যোগদান করবেন। আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করেছি, জনমনে বিভ্রান্তি ছড়াতে ও গণঅধিকার পরিষদের ইমেজ ক্ষুণ্ণ করতে কেউ কেউ তার এই মহৎ আকাঙ্ক্ষাকে বিকৃত ও অসৎ উদ্দেশ্যে প্রচারের চেষ্টা করছেন।

বিজ্ঞপ্তিতে গণঅধিকার পরিষদের নেতারা সবাইকে এ ধরনের মিথ্যা অপপ্রচার ও প্রোপাগাণ্ডা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।