খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: সিরিয়ার অস্ত্রভাণ্ডারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৪ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দেশটির ভূমধ্যসাগরীয় বন্দর নগরী তারতুসের কাছে এই হামলা চালানো হয়।
সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কারদাহায় সিরিয়ায় পূর্ববর্তী শাসনামলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। সেখানে অস্ত্রভাণ্ডার ছিল।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা সানা জানিয়েছে, ইসরায়েলি দখলদার বিমান তারতুস শহরের আশেপাশে বিমান হামলা চালিয়েছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেছে কিনা- সেই সম্পর্কে কিছু জানানো হয়নি।
রয়টার্স বলছে, সিরিয়ার সাবেক সেনাবাহিনীর তিনটি স্থাপনায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এর মধ্যে রাডার স্টেশন ও অস্ত্রভাণ্ডারও আছে।
খবরওয়ালা/এফএস