নূরুল হুদার গলায় জুতার মালা: দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেবে বিএনপি

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে ঘিরে ঘটে যাওয়া ‘মব’ ঘটনার সঙ্গে বিএনপির কেউ জড়িত থাকলে তদন্ত করে শৃঙ্খলাবিরোধী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৩ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি মব কালচারে বিশ্বাস করে না। আমরা আইনের শাসনে বিশ্বাস করি এবং সে লক্ষ্যে লড়াই করছি। যদি আমাদের কেউ জড়িত থাকে, তদন্ত করে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে।’

এর আগে, রবিবার (২২ জুন) রাতে উত্তরার নিজ বাসার সামনে কে এম নূরুল হুদাকে একদল লোক ঘেরাও করে গলায় জুতার মালা পরিয়ে দেয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ উঠেছে, এর পেছনে বিএনপির নেতা-কর্মীরা জড়িত থাকতে পারেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা চাই, সাবেক সিইসির বিরুদ্ধে অভিযোগ থাকলে তার বিচার আইনি প্রক্রিয়ার মাধ্যমে হোক। তবে তাকে অপমানজনকভাবে লাঞ্ছিত করার ঘটনাকে সমর্থন করি না। এটি বিচ্ছিন্ন ঘটনা।’

তিনি আরও বলেন, ‘কে এম নূরুল হুদা বাংলাদেশের নির্বাচনব্যবস্থা ধ্বংসে দায়ী অন্যতম ব্যক্তি। শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনকে দীর্ঘায়িত করতে তিনি ইসিকে দলীয়করণ করেছেন। তবে তার মতো অপরাধীরও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হওয়া উচিত নয়।’

বিএনপি নেতার মতে, আইন ও বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ফিরিয়ে আনাই তাদের লক্ষ্য।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।