শারজায় ১৪১ রানের পুঁজি নিয়েও দাপুটে জয় তুলে নিয়েছে পাকিস্তান। ফাইনালে আফগানিস্তানকে মাত্র ৬৬ রানে গুটিয়ে ৭৫ রানে জিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপা নিজেদের করে নিয়েছে সালমান আগার দল।
ম্যাচের নায়ক মোহাম্মদ নেওয়াজ। ব্যাট হাতে ২৫ রান করার পর বল হাতে মাত্র ১৯ রানে নিয়েছেন ৫ উইকেট, এর মধ্যে হ্যাটট্রিকও আছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার সেরা বোলিং এবং পাকিস্তানের হয়ে পঞ্চম সেরা বোলিং পারফরম্যান্স।
আফগানদের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন অধিনায়ক রশিদ খান। পাকিস্তানের আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম নেন ২টি করে উইকেট।
এর আগে প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ১৪১ রান (৮ উইকেট)। ফখর জামান করেন ২৭, সালমান আগা ২৪ এবং নেওয়াজ ২৫ রান। রশিদ খান বল হাতে ৩ উইকেট নেন।
খবরওয়ালা/আশ



