ঢাকায় দেখা গেল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, লালচে আভায় রূপ নিল চাঁদ

ঢাকার আকাশে রোববার রাতে দেখা গেল এক বিরল মহাজাগতিক দৃশ্য পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে চাঁদ ধীরে ধীরে কালচে লাল আভা ধারণ করে, যাকে জ্যোতির্বিজ্ঞানীরা বলেন ‘ব্লাড মুন’।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকায় চন্দ্রগ্রহণ শুরু হয় রাত ৯টা ২৭ মিনিটে। কেন্দ্রীয় চন্দ্রগ্রহণ দেখা যায় রাত ১২টা ১১ মিনিটে এবং তা শেষ হয় ভোর ২টা ৫৬ মিনিটে। এ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ টানা ৮২ মিনিট স্থায়ী হয়, যা ২০২২ সালের পর দীর্ঘতম।

ভারতের বিভিন্ন স্থান থেকেও চন্দ্রগ্রহণ দেখা গেছে। তবে উত্তর ও দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অঞ্চল থেকে তা দেখা যায়নি।

চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে এবং পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে দেয়। ফলে চাঁদের রুপালি আভা বদলে যায় তামাটে বা লালচে রঙে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।