নেত্রকোনায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

নেত্রকোনায় বিষাক্ত সাপের কামড়ে রায়হান মিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের সাউদপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটে।

নিহত শিশু রায়হান সাউদপাড়া ওই গ্রামের আক্তার হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সকালে রায়হান বাসার টয়লেটে গেলে হঠাৎ বিষাক্ত সাপের ছোবলে আক্রান্ত হয়। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসাইন লিংকন তাকে মৃত ঘোষণা করেন।

শিশুর মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। 

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।