নোয়াখালীতে মাটি কাটার জেরে যুবদল কর্মীকে গুলি

খবরওয়ালা মফস্বল ডেস্ক: নোয়াখালীর সোনাইমুড়ীতে মাটি কাটার জেরে এক যুবদল কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মিজানুর রহমান (৩৯) উপজেলার বজরা ইউনিয়ন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত।

খোঁজ নিয়ে জানা যায়, মিজানের সাথে মাটি কাটা নিয়ে পার্শ্ববর্তী ইউনিয়নের কিছু যুবকের বিরোধ দেখা দেয়। এ নিয়ে মিজানের অনুসারী কিছু যুবক প্রতিপক্ষের জহির নামে এক ছেলেকে মারধর করে। ওই ঘটনার জের ধরে শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামের বেচাচোরার বাড়ির সামনে প্রতিপক্ষের কয়েকজন যুবক মিজানের অটোরিকশার গতিরোধ করে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা প্রকাশ্যে তার বুকে ও পায়ে গুলি করে পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, জহির ও মিঠু নামে দুই যুবকের নেতৃত্বে এই হামলা চালানো হয়। তারাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

যোগাযোগ করা হলে সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল গণমাধ্যমকে বলেন, ‘মিজান আমার সঙ্গে জেলে ছিল। তবে তিনি কোন পদে আছে আমার জানা নেই। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিজান গুলিবিদ্ধ হয়েছে শুনেছি। তবে কারা এই ঘটনার সাথে জড়িত ওই বিষয়ে আমার কিছু জানা নেই।’

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিবদর্শন করে। প্রাথমিক ভাবে জানা যায়, মাটি নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।’

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।