পঞ্চগড় সীমান্ত দিয়ে ২৩ জনকে ঠেলে দিলো বিএসএফ

পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্ত দিয়ে ২৩ জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৩ আগস্ট) ভোরে ওই সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। পরে হাড়িভাসা এলাকার নৈশ্য প্রহরী ও স্থানীয় মানুষ তাদের আটক করে ইউপি চেয়ারম্যানের কাছে তুলে দেয়। সেখান থেকে তাদের আটক করে নিয়ে যায় বিজিবি।

বিজিবি তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আটককৃতদের মধ্যে ১৩ জন নারী, ৯ জন পুরুষ ও এক শিশু রয়েছে।

পুলিশ জানিয়েছে, আটকৃত ব্যক্তিরা বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, নড়াইল ও লালমনিরহাট জেলার বাসিন্দা। তারা ভারতের বোম্বেসহ বিভিন্ন এলাকায় কাজ করতেন।

সম্প্রতি তাদের আটক করে ভারতীয় পুলিশ। পরে তাদের বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। বিএসএফ সুযোগ বুঝে ওই সীমান্ত দিয়ে তাদের পাঠিয়ে দেয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ২৩ জনকে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের পরিচিয় নিশ্চিত হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।