পটুয়াখালীতে শিশু ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

পটুয়াখালী সদর উপজেলার দুইনং বাধঘাট এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার চাচাতো ভাই জাহিদুল ইসলাম মুন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভুক্তভোগীর মায়ের করা মামলায় শুক্রবার (২১ মার্চ) রাতে শহরের কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, গত বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে পটুয়াখালী পৌরসভার ২ নম্বর বাঁধঘাট এলাকায় ভাড়া বাসায় শিশুটিকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন শুক্রবার রাতে শিশুটির মা বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলা করেন।

পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির চাচাতো ভাই জাহিদুল ইসলাম মুন্না কয়েকদিন আগে তাদের বাসায় বেড়াতে আসেন। ঘটনার দিন সকালে শিশুটির মা বাজারে যাওয়ায় ফাঁকা বাসায় শিশুটিকে একা পেয়ে নির্যাতন করেন। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুরে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেলের (ওসিসি) প্রোগ্রাম অফিসার মো. রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। শিশুটির মেডিকেল পরীক্ষার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।