পদত্যাগ করলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী

দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসেরও কম সময়ের মধ্যে পদত্যাগ করেছেন ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। তিনি মাত্র একদিন আগেই নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছিলেন।

সোমবার (৬ অক্টোবর) ফরাসি প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ তার ঘনিষ্ঠ মিত্র লেকর্নুর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

বিদায়ী প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু বলেন, আমার এই পদে থাকার মতো কোনো শর্তই পূরণ হয়নি।

এর আগে ফ্রাঁসোয়া বেইরোর সরকারের পতনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সেবাস্তিয়ান লেকর্নু। কিন্তু মাত্র ২৬ দিনের মাথায় তাকে পদত্যাগ করতে হলো।

এদিকে, বিভিন্ন দল এখন আগাম নির্বাচনের দাবি তুলেছে। কেউ কেউ প্রেসিডেন্ট ম্যাক্রোঁকেও পদত্যাগের আহ্বান জানিয়েছেন। তবে ম্যাক্রোঁ জানিয়েছিলেন, ২০২৭ সালে তার মেয়াদ শেষ হওয়ার আগে তিনি পদত্যাগ করবেন না।

ডানপন্থি ন্যাশনাল র‌্যালির (আরএন) নেতা মেরিন পে লেন বলেন, এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে নির্বাচনের আয়োজন করা। এ ধরনের কৌতুকপূর্ণ কাজ অনেক হয়েছে। ফরাসি লোকজন এখন বিরক্ত। ম্যাক্রোঁ দেশকে একটি কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছেন।

গত দুই বছরে ফ্রান্সে এ নিয়ে পাঁচজন প্রধানমন্ত্রী বদলেছেন। ২০২২ সাল থেকে দেশটির রাজনীতিতে টানাপড়েন চলছেই।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।