পদ্মার দুই কাতলা বিক্রি হলো ৬৫১০০ টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া দুই কাতল মাছ বিক্রি হয়েছে ৬৫ হাজার ১০০ টাকায়। কাতল দুটির মধ্যে একটি ১৬ কেজি ও অপরটি ১৫ কেজি ওজনের।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. সোহেল মোল্লা কাতল দুটি ক্রয় করেন।

সূত্র জানায়, আজ রবিবার ভোরের দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের ভাটিতে দাসকান্দি এলাকায় পদ্মা নদীতে জেলে সহদেব হালদারের জালে ১৬ কেজি ওজনের একটি কাতল ধরা পড়ে। একই সঙ্গে ১৫ কেজি ওজনের অপর কাতলটি ধরা পড়ে জেলে গোবিন্দ হালদারের জালে। সহদেব ও গোবিন্দের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জে।

পরে সকাল ৬টার দিকে তারা বড় দুটি কাতল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ে আসেন। সেখানে ওজন মেপে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. সোহেল মোল্লার কাছে কাতল দুটি বিক্রি করেন তারা। কেজি প্রতি দাম ধরা হয় ১ হাজার ৯০০ টাকা।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. সোহেল মোল্লা বলেন, ‘পদ্মা নদীর বিভিন্ন প্রজাতির ছোটবড় মাছ জেলেদের কাছ থেকে কিনে আমি বিক্রি করে থাকি। আজ সকালে সহদেব ও গোবিন্দ নামের দুই জেলের কাছ থেকে ৩১ কেজি ওজনের বড় দুটি কাতল মাছ কিনেছিলাম। ৬০ হাজার ৪৫০ টাকায় কিনে কাতল দুটি অনলাইনে ঢাকা শহরের দুই ব্যাক্তির কাছে ৬৫ হাজার ১০০ টাকায় বিক্রি করেছি।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।