পরীক্ষা কেন্দ্র সচিবসহ ২১ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

চলমান দাখিল পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলা ও পরীক্ষার্থীদের অসৎ উপায় অবলম্বনে সহযোগিতার অভিযোগে গাইবান্ধা সিদ্দিকিয়া কামিল মাদরাসার দাখিল পরীক্ষা কেন্দ্র সচিব অধ্যক্ষ শরীফ মো. আবু ইউসুফসহ ২১ জন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আল হাসান এ বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ওই মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা চলছিল। এসময় গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখেন ১৪টি কক্ষে পাশাপাশি পরীক্ষার্থীদের এম সি কিউ (বহু নির্বাচনী) একই সেট কোডে বিশেষ সুবিধা দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। এ কারণে উত্তরপত্র যাচাই করে ৪৭ জন পরীক্ষার্থীর এমসিকিউ (বহু নির্বাচনী) পরীক্ষার উত্তরপত্র পুনরায় তাদের নির্ধারিত সেট কোডে পূরণ করানো হয়।

এই ঘটনায় ওই মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শরীফ মো. আবু ইউসুফসহ পরীক্ষার দায়িত্বে থাকা ২১ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়। 

গাইবান্ধা সিদ্দিকিয়া কামিল মাদরাসা কেন্দ্র সচিব শরীফ মো. আবু ইউসুফ বলেন, ‘িকেন্দ্র সচিব হিসেবে সব কক্ষে খবর রাখা সম্ভব হয় না। শিক্ষকদের গাফিলতির কারণে এমনটি হয়েছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।’

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আল হাসান বলেন, অব্যাহতি দেওয়ার শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/টিএ
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।