পর্দায় আসছেন কাশ্মীরের ‘কুইন অব মেলোডি’ হয়ে সাবা আজাদ

কাশ্মীরের প্রথম নারী প্লেব্যাকশিল্পী এবং ‘কুইন অব মেলোডি’ নামে পরিচিত পদ্মশ্রীপ্রাপ্ত রাজ বেগমের জীবনের আখ্যান এবার বড় পর্দায় আসছে। তার জীবনভিত্তিক চলচ্চিত্রটির নাম ‘সংস অব প্যারাডাইজ’।

ড্যানিশ রেঞ্জুর পরিচালনায় এই ছবিতে রাজ বেগমের চরিত্রে অভিনয় করেছেন সাবা আজাদ। সম্প্রতি ছবিটির মোশন পোস্টার প্রকাশের মাধ্যমে মুক্তির ঘোষণা এসেছে। ২৯ আগস্ট এটি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। ছবিতে আরও অভিনয় করেছেন সোনি রাজদান, জেইন খান দুরানি এবং তুরাক রায়না।

ছবিতে রাজ বেগমের বেড়ে ওঠা এবং কীভাবে তিনি কাশ্মীরের বৈচিত্র্যময় সংস্কৃতির একজন প্রতিনিধি হয়ে উঠেছিলেন, সেই সত্য ইতিহাস তুলে ধরা হবে। নির্মাতা বলেন, ছবিটি মূলত রাজ বেগমের প্রতি তাদের শ্রদ্ধাঞ্জলি। তিনি রেডিও কাশ্মীরের প্রথম নারী কণ্ঠশিল্পী ছিলেন এবং যে সময়ে নারীদের নির্দিষ্ট গণ্ডিতে আটকে রাখা হতো, তখন তিনি সংগীতের মাধ্যমে সাহসের প্রতীক হয়ে উঠেছিলেন। নির্মাতা আরও জানান, সাবা আজাদ এই কিংবদন্তি চরিত্রটি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।