পাওনা টাকা চাওয়ায় হামলা ও বেধড়ক মারধরের অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলা, বাড়িঘর ভাঙচুর এবং মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

ঘটনাটি ঘটেছে গত ১০ মে বিকাল ৫টার দিকে উপজেলার ফিরিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকায়। হামলার শিকার হন মো. বিজয় সরদার (২০) ও তার পরিবারের সদস্যরা। বিজয় ওই এলাকার মো. জিয়াদ সরদারের ছেলে।

ঘটনার পরদিন বিজয় সরদার বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, চার মাস আগে একই এলাকার মো. জুয়েল বিজয়ের কাছ থেকে ১ লাখ ১৫ হাজার টাকা ধার নেন। নির্ধারিত সময় পার হয়ে গেলেও টাকা ফেরত না পাওয়ায় বিজয় সরদার পাওনা টাকা ফেরত চান।

এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে ১০ মে বিকেলে দারোগার মোড় এলাকার হাফিজুল সরদারের ছেলে মো. তরিকুল ইসলাম (২৮), জালাল নাপিতের ছেলে মো. জুয়েল (২০), ইসলাম সরদারের ছেলে হাফিজুল (৫০), হাফিজুলের ছেলে মো. রাখি (৩২) এবং সিদ্দিক ঘোষের ছেলে মো. তুহিন (২৫) দেশীয় অস্ত্র নিয়ে বিজয়ের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে এবং বাধা দিলে বিজয় সরদার, তার মা রুমানা খাতুন, ভাই বিতান ও ভাবি জুলি খাতুনকে বেধড়ক মারধর করে জখম করে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।