পাকিস্তানে বিস্ফোরণে নিহত ২ পুলিশ সদস্য

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় একটি সাঁজোয়া পুলিশ গাড়ির কাছে বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত দুই পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন।

পুলিশ জানায়, কুলাচির হাতালা এলাকায় এ বিস্ফোরণ ঘটে।

ডিএসপি জানান, ঘটনার পর পুরো এলাকায় অভিযান চালানো হচ্ছে।

এর আগে ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানায়, কুর্রাম জেলায় নিরাপত্তা বাহিনী দুটি অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত লক্ষ্যভিত্তিক অভিযানে গোলাগুলির সময় খারিজি গোষ্ঠীর ১২ সদস্য মারা যায়।

অন্যদিকে, পৃথক আরেক অভিযানে আরও ১১ সন্ত্রাসীকে হত্যা করা হয়।

তথ্যসূত্র: সামা টিভি

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।