খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ই আগস্ট ২০২৫, ১:১৪ পিএম
পাবনায় অজ্ঞাত গাড়ির চাপায় দুই ভিক্ষুক নারী নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) ভোরে ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত দুই নারী এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। ভোরে সড়কের পাশে তাদের মরদেহ পড়ে থাকতে দেখা তারা থানায় খবর দেন। ধারণা করা হচ্ছে, রাতে দ্রুতগামী কোনো গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।
খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খবরওয়ালা/এফএস
মন্তব্য