পাবনায় শিশু ধর্ষণে অভিযুক্তের বাড়িতে আগুন

পাবনার বেড়ায় সাত বছর বয়সি এক শিশুকে ধর্ষণ করার অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে।

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় পৗর সদরের শেখপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত গোলজার হোসেন (৫০) শেখপাড়া মহল্লার  মো. সুলতান সেখের ছেলে।

পুলিশ ও শিশুটির স্বজনরা জানান, শনিবার (২৯ মার্চ) ইফতারের আগ মুহূর্তে শিশুটি অভিযুক্তের বাড়ির পাশ দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় শিশুটিকে লোভ দেখিয়ে তার বাড়িতে নিয়ে  ধর্ষণ করে গোলজার। রক্তাক্ত শিশুটি বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্তর বিচারের দাবিতে মিছিল বের করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী গোলজারকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ তাকে থানায় নিয়ে যায়। এরপরই ক্ষুদ্ধ জনতা গোলজারের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা সুলতানা বলেন, ‘সন্ধ্যায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে আমরা ধর্ষণের আলামত পেয়েছি। প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছি।’

বেড়া মডেল থানার ওসি অলিউর রহমান বলেন, ‘অভিযুক্ত গোলজারকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে একটি মামলা করেছেন।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।