পিএসসির গাড়ি চালক আবেদ আলীর ব্যাংক হিসাব, ফ্ল্যাট বাড়িসহ জমি জব্দ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আলোচিত অবসরপ্রাপ্ত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনের একটি গাড়ি, ১৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ও দুটি ফ্ল্যাট, একটি ৬তলা বাড়িসহ ৮ দশমিক ৮৮ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। গাড়ির মূল্যসহ ব্যাংক হিসাবে রয়েছে, ৭৮ লাখ ৫৯ হাজার ১৯৮ টাকা।

সোমবার (৭ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে তদন্ত কর্মকর্তা আল আমিন জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন।

জানা গেছে, জব্দ হওয়া বাড়িটি রাজধানীর মিরপুরের পীরের বাগ এলাকায়, ১১শ বর্গফুটের দুটি ফ্ল্যাট পশ্চিম শেওড়াপাড়া এলাকায়। বাড়ি, ফ্ল্যাট ও ৮ দশমিক ৮৮ বিঘা জমির মূল্য ধরা হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫৬ হাজার ৭৯৭ টাকা।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুদকের পক্ষ থেকে আবেদ আলী সম্পদ জব্দের আবেদন করা হয়। দুদকের পাবলিক প্রসিকিউটর রুহুল ইসলাম খান আবেদনের পক্ষে শুনানি করেন। পরে বিচারক সেটি মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়েছে, আবেদ আলী জীবনের নামে স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। আসামি সৈয়দ আবেদ আলী জীবন এর নামে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি সৈয়দ আবেদ আলী জীবনের নামে অর্জিত স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ বা ক্রোক করা আবশ্যক।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।