পিকআপভ্যানে বাসের ধাক্কা, ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

ফেনী সদর উপজেলায় পিকআপভ্যানে বাসের ধাক্কায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) ভোরে উপজেলার তেমুহনী বাজারে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—পাঁচগাছিয়া ইউনিয়নের উজালিয়া গ্রামের ক্বারি বড়ি আলম ড্রাইভারের ছেলে মোশাররফ হোসেন (৩২) ও একরাম হোসেন (২২)। তারা দুই ভাই বার্জার কোম্পানির গাড়ির চালক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে তেমুহনী বাজারে বার্জার কোম্পানির পিকআপভ্যান বের করার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী সবুজ বাংলা পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের গাড়িকে চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে মহিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ছাড়া মরদেহগুলো উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।