পিরিয়ডের সময় পেটব্যথা কমাবে ভেষজ চা

মাসিক চলাকালে অনেক নারী পেটব্যথা, ক্র্যাম্প এবং অস্বস্তিতে ভোগেন। যদিও এটি স্বাভাবিক, তবুও দৈনন্দিন কাজকর্ম প্রভাবিত হয়। অনেকেই ব্যথা কমানোর জন্য প্রাকৃতিক উপায় খোঁজেন এবং সেই ক্ষেত্রে ভেষজ চা খুবই জনপ্রিয় ও কার্যকর।

বিভিন্ন ভেষজ চা শরীরকে শান্ত রাখে, পেশি শিথিল করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে, ফলে মাসিকের পেটব্যথা অনেকাংশে কমে। চলুন জেনে নিই এমন কিছু কার্যকর ভেষজ চা সম্পর্কে।

পেপারমিন্ট চা
পেপারমিন্ট মিন্ট পরিবারের সুগন্ধিযুক্ত ভেষজ। এটি হজমজনিত সমস্যার মতো গ্যাস, ফোলাভাব ও বদহজম কমাতে সাহায্য করে যা মাসিকের সময় বেড়ে যেতে পারে। পেপারমিন্ট পেশি শিথিল করে, ক্র্যাম্প ও প্রদাহ কমাতে সহায়ক। ২০১৬ সালের একটি গবেষণায় দেখা গেছে, পেপারমিন্ট এক্সট্র্যাক্ট ব্যবহারে ব্যথার তীব্রতা ও অন্যান্য উপসর্গ অনেকটাই কমে যায়।

রোজ বাড চা
গোলাপ কুঁড়ির চায়ে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি স্পাজমোডিক বৈশিষ্ট্য থাকে, যা জরায়ুর পেশি শিথিল করতে সাহায্য করে। ফলে মাসিকের ক্র্যাম্প ও অস্বস্তি কমে। রোজ চা মনকে শান্ত রাখতেও সহায়ক, মাসিকের সময় মানসিক চাপ ও মুড সুইং কমায়। গবেষণায় দেখা গেছে, এটি PMS-এর মানসিক উপসর্গ হ্রাস করতে কার্যকর।

আদা ও হলুদ চা
আদা ও হলুদ উভয়ই শক্তিশালী প্রদাহনাশক। এগুলো প্রোস্টাগ্ল্যান্ডিনের মাত্রা কমায়, যা মাসিকের ক্র্যাম্পের জন্য দায়ী। গবেষণায় দেখা গেছে, প্রতি ৬ ঘণ্টা পর ২০০ মিগ্রা আদা খেলে Novafen-এর মতো ব্যথা কমানো সম্ভব। ২০২৪ সালের এক গবেষণায় হলুদ মাসিকের ব্যথা কমাতে এবং হরমোন ব্যালান্স ঠিক রাখতে সহায়ক।

পুদিনা চা
পুদিনার চায়ে মেন্থল থাকে, যা প্রাকৃতিকভাবে পেশি শিথিল করে। এটি জরায়ুর টান কমাতে ও ক্র্যাম্পের ব্যথা হালকা করতে সহায়ক। ২০১৯ সালের এক গবেষণায় দেখা গেছে, পেপারমিন্ট অয়েলের মেন্থল পেশির খিঁচুনি কমায়।

দারুচিনি চা
পিরিয়ডের সময় অনেক নারী মিষ্টি খেতে চান। দারুচিনি চা মিষ্টি ও হালকা মসলাদার স্বাদ দান করে, এবং ব্যথা কমাতে সাহায্য করে। প্রাচীন চীনা ও আয়ুর্বেদিক চিকিৎসায় দারুচিনি প্রদাহ কমাতে ও রক্ত সঞ্চালন বাড়াতে ব্যবহৃত হয়। ২০২০ সালের গবেষণায় দেখা গেছে, এটি শরীরের প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস কমাতে পারে।

ক্যামোমাইল চা
প্রাচীন মিশর ও রোমে এটি শান্তি এবং আরাম আনার জন্য ব্যবহৃত হত। পিরিয়ডের অস্বস্তি কমাতে ক্যামোমাইল চা জনপ্রিয়। এতে থাকা প্রদাহবিরোধী ও পেশি শিথিলকারী উপাদান, যেমন এপিজেনিন, খিঁচুনি কমাতে সাহায্য করে। এটি ঘুম ভালো করতে এবং ক্লান্তি কমাতেও সহায়ক।

সূত্র: Health Line

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।