পিরোজপুরে খাল থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় একটি খাল থেকে মো. ইব্রাহীম (৩২) হাওলাদার নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার ১ নম্বর ভিটাবাড়ীয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইব্রাহীম ওই ওয়ার্ডের মৃত গণী হাওলাদারের ছেলে এবং আড়াই বছর ও তিন মাসের দুটি ছেলে সন্তানের জনক। তিনি বিভিন্ন এলাকায় নারিকেল গাছ পরিষ্কারের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ইব্রাহীম ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মহারাজ মাস্টারের বাড়ির নারিকেল গাছ পরিষ্কারের জন্য একটি গাছে ওঠে। এসময় দুর্ঘটনাবশত পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে নিচে একটি খালে পড়ে তার মৃত্যু হয়। তবে ঘটনাস্থলে কেউ না থাকায় বিষয়টি কেউ বুঝতে পারেনি। রাত পর্যন্ত সেই খালেই মৃত অবস্থায় পড়েছিল

পরে রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছিদ্দিকুল ইসলাম তালুকদার ঘটনাস্থলে যান। তিনি জানান, ইব্রাহীমের দুটি ছোট ছেলে রয়েছে। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন।

ইউনিয়নের চেয়ারম্যান খান এনামুল করিম পান্না ঘটনাটি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা পুলিশকে জানিয়েছেন। ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছেন এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।