পুরান ঢাকায় বহুতল ভবনে আগুন, নিহত ১

রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের একটি বহুতল ভবনের নিচতলায় আগ্নিকণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমিনুদ্দিন (৭০) নামে একজন নিহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) ভোর ৪টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে ৪টা ১২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌছায় তাদের ৩টি ইউনিট। পরবর্তীতে একে একে যোগ হয় আরও ৭ ইউনিট। ৭ ইউনিটের প্রচেষ্টায় ভোর ৪টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এবং ৫টা ১২ মিনিটের দিকে আগুন নির্বাপন করা হয়।

এ ঘটনায়, ভবন থেকে ১৮ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। বর্তমানে ৫ জন ঢাকা মেডিকেল ও একজন জাতীয় বার্ন ইনসটিটিউটে ভর্তি আছেন।

ঢামেকে যারা আছেন- সাকিব (২০), মুসফিক (২২), ইসরাত জাহান (৩৬), ইসায়াত (৫) ও তালহা (৪)। এ ছাড়াও ফাতেমা (২০) নামে একজন জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি আছেন। আর আমিনুদ্দিন ( ৭০) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।