পুরান ঢাকার ৯০ শতাংশ ভবন কোড অমান্য করে নির্মিত: রিজওয়ানা

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ঢাকার পুরনো ভবনগুলোর প্রায় ৯০ শতাংশই বিল্ডিং কোড মেনে তৈরি হয়নি। তিনি সতর্ক করেছেন, সাম্প্রতিক ভূমিকম্পগুলো রাজধানীর জন্য বড় সতর্কবার্তা। বিশেষভাবে ঢাকা ও পুরান ঢাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) মিরপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গত পাঁচ বছরে যে ভূমিকম্পগুলো হয়েছে, এত শক্তিশালী কম্পন আগে কখনো অনুভব করা যায়নি। বারবার সতর্কবার্তা দেওয়া হচ্ছে, এখনই প্রস্তুতি নেওয়া আবশ্যক।

তিনি আরও বলেন, নতুন ভবনগুলোতে কোড মেনে নির্মাণ করা হলেও পুরনো ভবনগুলোর বেশিরভাগ অনুমোদন ছাড়াই তৈরি। রাজউকের পরিসংখ্যানে দেখা গেছে, প্রায় ৯০ শতাংশ ভবনে ব্যত্যয় আছে। এগুলোর জন্য প্রকৌশলগত সমাধান ও ঝুঁকি কমানোর ব্যবস্থা নেয়া জরুরি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, উচ্চ ভবন নির্মাণে কোনো তর্কের সুযোগ নেই। জনসংখ্যার চাপ অনুযায়ী উপরের দিকে যেতে হবে, তবে পরিবেশের মূল্য দিয়ে নয়। তিনি জলাশয় ভরাট ও পাহাড় কেটে অবকাঠামো নির্মাণের বিরুদ্ধেও সতর্ক করেছেন।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।